Original message
"আসসালামু আলাইকুম। আপনার লাব্বাইক আল্লাহুম্মা গানটি আমার ছোট বোনের এক বান্ধবীর মাধ্যমে পেয়েছিলাম, গানটির প্রশংসা করার জন্য টেক্সট লিখছি না। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ গানটি আসলেই অনেক বেশি সুন্দর। আমার বাবা একজন **********, চাঁদপুরের প্রথম****। আমার বড় ভাইও ****। আমার মা অসুস্থ হবার আগ পর্যন্ত তার অর্ধেকটা জীবনই আল্লাহর পথে ব্যয় করেছেন এবং আমার মাকে জীবনে কখনো দেখি নি দুনিয়াবি কোন চাওয়া পূরণ করতে। সেই ক্ষেত্রে আমার এবং আমার ছোট বোনের দৃশ্যটা একদমই ভিন্ন। আমি ঠিক মতো নামাযই পড়তাম না, মাসের পর মাস নামায না পড়ে কাটিয়ে দিয়েছি। আমি তাও পরীক্ষার আগে, রমজানে বা প্রবলেমে পড়লে পড়তাম, আমার বোনতো সেটুকু পড়তো না। ভাই রোজ রোজ বকা দিত, মা অসুস্থ হবার আগ পর্যন্ত বকেছেন, বাবা বকতে বকতে হয়রান হয়ে গিয়েছেন বাট আমরা নামাজ পড়তাম না। এমনিতে হিজাব ছাড়া বাহির হওয়া বা ছেলেদের সাথে বিনা কারনে কথা বার্তা বা অন্য কোন ব্যাপারে তেমন চারিত্রিক ত্রুটি নেই, ইনফেক্ট আমি কুরআনও শুদ্ধ করে পড়তে পারি, স্কুল কলেজে পুরস্কারও পেয়েছি অনেক বাট ইউ নো নামাজ পড়াটাকেই দুনিয়ার সবচাইতে কষ্টসাধ্য কাজ মনে হতো। আমি প্রায়ই প্রমিস করতাম আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো বাট দুই দিন পড়ার পর আর ইচ্ছে করতো না। আমি জোর করে পড়তে চাইলেও শয়তানের জন্য পারতাম না -_- তো একমাস আগের এক শুক্রবারে প্রমিস করেছিলাম জোহর নামাজ পড়বো এবং চেষ্টা করবো সব নামাজ পড়তে। কিন্তু আজান দেওয়ার পর আর ভাল্লাগে না। শুয়ে বসে সময় কাটাচ্ছি, এমন সময় ছোট বোন এসে আপনার গানটা দেখালো। দেখানোর উদ্দেশ্য, গায়কটার কিছুদিন আগে বিয়ে হয়েছে, তার বিয়ে ইসলামি সঙ্গীত দিয়ে সেলিব্রেশন করেছে :3 গানটা দেখে আমার এত্ত ভাল লাগলো, আমি সাথে সাথে নামাজ পড়তে গেলাম। তারপর নামাজ শেষে ও আরো কয়েকটা ইসলামি ভিডিও এনেছিল সেগুলো দেখলাম। আমার মোবাইলে এর আগে ইসলামি কোন ভিডিও বা গান ছিলো না। ফোর জিবি মেমোরি ভরা ছিল হিন্দি – বাংলা আর ইংলিশ গান ছবিতে। আপনার গানটা দেখে মনে হলো আমাদের সংস্কৃতিটাইতো কত সুন্দর। সেগুলো পালন না করে শুধু শুধু পরিবারের চোখে খারাপ হচ্ছি আর নিজেও শান্তি পাচ্ছি না। তখন একটা ব্যাপার রিয়েলাইজ করলাম, একচুয়েলি এই যে এতোসব অপসংস্কৃতি দেখে আসলেই মন ঠিক রাখা যায় না, নামাজে মন বসে না। ইসলাম ভাল লাগে না। এতোদিনে আমি বুঝলাম, কেন আমি নামাজে কনসেন্ট্রেট করতে পারি না। এত্ত হিন্দি ইংলিশ বেহায়াপনা দেখলে অন্তর পবিত্র থাকে? যেই ভাবা সেই কাজ, সব ডিলিট করে দিয়েছি, আর যেখান থেকে পপেরেছি বিভিন্ন ইসলামিক গান, ভিডিও, সূরা, ওয়াজ কালেক্ট করেছি। আগে ওয়াজকে ভাবতাম আদি কালের মানুষের কর্মকান্ড। কিন্তু এখন যতোই শুনি ততোই ভালো লাগে। এই একমাস টিভির সামনেও বসি নাই। কারন এইসব হিন্দি সিরিয়াল গান এগুলা দেখে মনে কলুষতা বৃদ্ধি ছাড়া আর কিছুই হয় না। এবং আমি যেটা স্বপ্নেও এক্সপেক্ট করি নাই, আমার ছোট বোনও নিয়মিত নামাজ পড়ছে, পর্দা করতে চেষ্টা করছে যতোটুকু সম্ভব, প্রোগ্রামে যাচ্ছে নিয়মিত। আমাদের জন্য দু’আ করবেন যাতে শয়তান যাতে আর ধোঁকা দিতে না পারে এবং ঈমান নিয়ে যাতে মৃত্যু বরণ করতে পারি। কারন প্রায়ই মন পাল্টে যায়, বিপথে চলে যাই। আপনার গানে কি ছিলো জানি না, তবে দু’আ করি আপনার গানগুলো যাতে অন্তত একজন মানুষকেও তার জীবন নিয়ে ভাবায় এবং আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুক। আমরা প্রতিদিন কত লাখ লাখ গুনাহ করি সেগুলো মাফ করে দিক এবং আমাদের উত্তম চরিত্র দান করুক। একটা প্রমিস করেছি যে করেই হোক, সদস্যা হয়ে দেখাবো ইনশা আল্লাহ। জানি খুউউউব কঠিন, আমাদের মতো দুর্বল ঈমানদারদের পক্ষে সম্ভব হবে কি না তবে চেষ্টা করবো। আমার জন্য দু’আ করবেন যাতে চরিত্রে যে অসংখ্য ত্রুটি রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এসকল থেকে যাতে মুক্তি পাই।",
Translation into English
"Assalamu Alaikum. I first got your song "Labbaik Allahumma" through a friend of my younger sister. I am not writing this text to praise the song. But yes, Alhamdulillah, the song is truly very beautiful. My father is a **********, the first **** of Chandpur. My elder brother is also ****. Until my mother fell ill, she spent half her life in the path of Allah, and I never saw my mother fulfil any worldly desire in her life. In that respect, the picture of me and my younger sister is completely different. I did not even pray properly; I spent months without praying. I would pray only before exams, in Ramadan, or when I fell into trouble, and my sister did not even pray that much. Brother used to scold us every day, mother scolded us until she fell ill, father grew tired of scolding, but we did not pray. Otherwise, I have no particular character flaw like going out without hijab or talking to boys without reason; in fact, I can recite the Quran correctly, and I have won many prizes in school and college, but you know, praying felt like the hardest work in the world. I would often promise that from today I would pray five times a day, but after praying for two days, I would no longer feel like it. Even when I wanted to pray by force, I could not because of Shaitan -_- So, one Friday a month ago, I promised I would pray the Zuhr prayer and try to pray all the prayers. But after the adhan, I no longer felt like it. I was passing time lying and sitting, when suddenly my younger sister showed me your song. The reason she showed it was that the singer got married a short while ago, and he celebrated his wedding with Islamic songs :3 Seeing the song, I liked it so much that I immediately went to pray. Then, after finishing the prayer, she brought a few more Islamic videos, and I watched them. Before this, my mobile had no Islamic video or song. The 4 GB memory was full of Hindi, Bangla, and English songs and pictures. After watching your song, I felt that our own culture is so beautiful. Not following it, I was only becoming bad in the eyes of my family and was not finding peace myself. Then I realised something: actually, seeing all this bad culture, one cannot keep the mind right; the mind does not settle in prayer. Islam does not feel good. Only now did I understand why I cannot concentrate in prayer. If one watches so much Hindi and English shamelessness, does the heart remain pure? No sooner thought than done: I deleted everything, and from wherever I could, I collected various Islamic songs, videos, Surahs, and Waz. Before, I used to think of Waz as the work of people from ancient times. But now, the more I listen, the more I like it. This past month I have not even sat in front of the TV, because watching these Hindi serials and songs increases nothing but impurity in the mind. And something I never even expected in my dreams: my younger sister is now praying regularly, trying to observe purdah as much as possible, and going to programmes regularly. Pray for us so that Shaitan cannot deceive us again and so that we may die with Iman. Because the mind often changes and goes astray. I do not know what was in your song, but I pray that your songs make at least one person think about their life, and may Allah grant guidance to all of us. May He forgive the millions of sins we commit every day and grant us the best character. I have made a promise that, somehow, I will show myself as a member, In Sha Allah. I know it is very difficult; whether it will be possible for weak believers like us, I do not know, but I will try. Pray for me so that I may be freed as soon as possible from the countless faults in my character."